দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কলকাতার আইকনিক বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে শুরু থেকেই ব্রাজিলকে চেনা ছন্দে দেখা যায়নি। আক্রমণগুলোতেও তেমন ধার ছিল না। তবে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
২৮ মিনিটে গোলের দেখা পায় ব্রাজিল। একাই বল নিয়ে বক্সের ডানদিকে ঢুকে জোরালো শটে গোল করেন এস্তেভাও। বল ভারতীয় গোলরক্ষকের হাতে লাগলেও শটের গতির কারণে তিনি সেটি ধরে রাখতে পারেননি।
৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো। বক্সের ডানদিক থেকে নেওয়া তাঁর শট ভারতীয় গোলরক্ষকের হাতে লেগে জালে জড়িয়ে যায়।
দ্বিতীয়ার্ধের শুরুটাও ছিল কিছুটা ম্যাড়ম্যাড়ে। তবে ৫৮ মিনিটে আবারও গোল পায় ব্রাজিল। পেদ্রোর অ্যাসিস্টে বক্সের বাঁদিক দিয়ে ঢুকে চিপ শটে ভারতীয় গোলরক্ষককে পরাস্ত করেন ব্রাজিলের হয়ে এর আগে মাত্র একটি ম্যাচ খেলা স্যামুয়েল লিনো।
এরপর ৬০ থেকে ৮০ মিনিটের মধ্যে কয়েকটি সুযোগ তৈরি করে ভারত। রায়ান উইলিয়ামস ও মানভির সিংরা গোলরক্ষককে অনেকটাই একা পেয়েও সুযোগগুলো কাজে লাগাতে পারেননি।
শেষ দিকে ব্রাজিল কয়েকটি সংঘবদ্ধ আক্রমণ চালায়। ইনজুরি টাইমে বক্সের মধ্যে ভারতীয় দুই ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো শটে নিজের দ্বিতীয় গোল করেন লিনো। তাতে ৪-০ ব্যবধানে জয় নিশ্চিত হয় ব্রাজিলের।
শক্তিমত্তায় দুই দলের মধ্যে বিস্তর পার্থক্য থাকলেও ব্রাজিলের বিপক্ষে প্রথমবারের মতো খেলতে নেমে খুব একটা খারাপ করেনি ভারত। ফিফা র্যাংকিংয়ে ব্রাজিলের অবস্থান ষষ্ঠ, আর ভারত ১৩৮তম। শেষ পর্যন্ত পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের কাছে ৪-০ গোলে হেরেছে ভারত।
এমএস/